গোল্ডেন কাসকেড ভাইন বা সোনালি ঝরনা লতায় ধরেছে ফুল
শরতের নীলাকাশে ভাসছে তুলার মতো মেঘ। তারই পটভূমিতে নেমে এসেছে জলপ্রপাত বা ঝরনার মতো একটি লতা। সবুজ পাতার সেই লতার গিঁটে গিঁটে ফুটছে সোনালি হলুদ ফুল। দারুণ সে দৃশ্য! এ কারণেই হয়তো এ গাছের ইংরেজি নাম রাখা হয়েছে ‘গোল্ডেন ক্যাসকেড ভাইন’। বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘সোনালি ঝরনালতা’।গাছটির প্রতিষ্ঠিত বাংলা নাম নেই। এটি এখনো বাংলাদেশের উদ্ভিদ তালিকায় যুক্ত হয়নি। সে কারণে বাংলা নামকরণের প্রশ্ন আসেনি।
ঢাকার সাভারের বরিশাল নার্সারিতে প্রথম সে গাছের দেখা পেলাম। নার্সারির মো. ইব্রাহিম জানালেন, কয়েক বছর আগে তাঁরা গাছটি আনেন থাইল্যান্ড থেকে। এখন সে গাছে ফুল ফুটছে। বসন্ত থেকে শরৎ পর্যন্ত ফুল ফোটে। গাছটি বেশ দ্রুত বৃদ্ধি পায়।কিউ সায়েন্সের বিশ্ব উদ্ভিদ তালিকায় গাছটির উদ্ভিদতাত্ত্বিক নাম পাওয়া গেল Petraeovitex bambusetorum। প্রতিনাম Petraeovitex bambusetorum f. simplicifolia।
গোত্র ল্যামিয়েসি।গোল্ডেন ক্যাসকেড ভাইন একটি লতানো উদ্ভিদ হলেও অন্য লতানো উদ্ভিদের চেয়ে একটু আলাদা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।