advertisement
advertisement

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্‌বাংলা ব্যাংকের চুক্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্‌বাংলা ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

advertisement

বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় গ্রাহকদের স্বল্প সুদে ঋণসুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে ডাচ্‌বাংলা ব্যাংক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাচ্‌বাংলা ব্যাংক এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং ডাচ্‌বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চুক্তিটির আওতায় গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃ অর্থায়ন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণে উৎসাহ দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর