সূর্য
সৌরজগতের মূল চালিকা শক্তি সূর্য প্রায়ই শক্তিশালী বিকিরণ ও সৌরশিখা বা সোলার ফ্লেয়ার তৈরি করে। সূর্য ভবিষ্যতে আরও শক্তিশালী সুপারফ্লেয়ার বা মহাবিস্ফোরণ ঘটাতে পারে।
মহাশূন্যে বিস্ফোরিত এই শক্তিশালী তরঙ্গগুলো পৃথিবীর প্রযুক্তিগত পরিকাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর সোলার সিস্টেম রিসার্চের বিজ্ঞানীরা।বিজ্ঞানীরা ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে পরিমাপ করা ৩০০টি শক্তিশালী সৌরশিখা এবং সেগুলোর শক্তির পরিমাণ বিশ্লেষণ করেছেন।
ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর সোলার সিস্টেম রিসার্চের বিজ্ঞানী নাটালি ক্রিভোভা জানিয়েছেন, গবেষণায় সৌরশিখার শক্তি এবং সক্রিয় অঞ্চলের আকারের মধ্যে সুনির্দিষ্ট পরিসংখ্যানগত সম্পর্ক খুঁজে পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।