লামিয়া আক্তার
খালপাড়ে টিনশেডের কাঁচা ঘর। সামনে ছোট্ট উঠান। সেই উঠানে গাছের সঙ্গে বাঁধা একটি দড়িতে ঝুলছে কয়েকটি পোশাক। ঘর থেকে আসছে এক নারীর বিলাপ, ‘আমরা বুকটা খালি করে চলে গেলি। আমি কাকে নিয়ে থাকব।’ চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া চার বছরের শিশু লামিয়া আক্তারের ঘরে গিয়ে আজ শুক্রবার সকালে এই চিত্র দেখা যায়। লামিয়ার বাড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাগরপাড়ে।
ওই এলাকার বাসিন্দা ইমাম হোসেন ও সুমি আক্তার দম্পতির একমাত্র মেয়ে ছিল লামিয়া। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজ সকালে এলাকাটিতে গিয়ে দেখা যায়, ঘরের উঠানে লামিয়ার কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছে। ঘরের ভেতরে বিলাপ করা লামিয়ার মা সুমি আক্তারকে সান্ত্বনা দিচ্ছেন কয়েকজন স্বজন।
ঘরের বারান্দায় নির্বাক বসে রয়েছেন তার বাবা ইমাম হোসেন।বিলাপ করতে করতে লামিয়ার মা সুমি আক্তার বলতে থাকেন, ‘আমার মেয়েটা কিছু খেতে চাইছিল না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।