advertisement
advertisement

যে দোয়া-আমলে হজের তাওফিক লাভ হয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
যে দোয়া-আমলে হজের তাওফিক লাভ হয়

হজের সফর পুরোটাই দোয়া কবুলের খাস সময়।

advertisement

হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক একটি ইবাদত ও নেক আমল। যাঁরা হজ করার সুযোগ পাবেন, তাঁদের হজ যেন মাকবুল ও মাবরুর হয়, এ জন্য সর্বদা দোয়া করা দরকার। প্রিয় নবীজি (সা.) হজে মাবরুরের জন্য দোয়া করেছেন—‘আল্লাহুম্মারযুকনা হাজ্জান মাবরুরা, ওয়া যাম্বান মাগফুরা, ওয়া সায়িয়ান মাশকুরা, ওয়া তিজারাতান লান তাবুর।’ অর্থ—‘হে আল্লাহ!

আমাদের হজে মাবরুর নসিব করুন, আমাদের পাপরাশি ক্ষমা করুন, আমাদের সৎ প্রচেষ্টা গ্রহণ করুন, আমাদের নেক আমলগুলো কবুল করুন এবং (ইহজগতে ও পরকালে) এমন লাভজনক ব্যবসায় সফলতা দিন, যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না।’ (তিরমিজি ও মুসলিম)বায়তুল্লাহ বা কাবা শরিফ পুনর্নির্মাণের পর হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.) উভয়ে এই দোয়া করেছেন, ‘রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাকা; ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, ইন্নাকা আনতাত-তাওয়াবুর রহিম।’ অর্থাৎ—‘হে আমাদের রব!

আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের বংশধর হতে আপনার অনুগত একটি জাতি তৈরি করুন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর