advertisement
advertisement

এআই উন্নয়নের গতি কমানোর কথা বলেও নতুন মডেল আনল অ্যানথ্রপিক-ওপেনএআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
এআই উন্নয়নের গতি কমানোর কথা বলেও নতুন মডেল আনল অ্যানথ্রপিক-ওপেনএআই

নতুন এআই মডেল উন্মুক্ত করেছে ওপেনএআই ও অ্যানথ্রপিক

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের গতি কমানো উচিত কি না, তা নিয়ে যখন প্রযুক্তিবিশ্বে আলোচনা চলছে, তখনই নতুন ফ্ল্যাগশিপ মডেল উন্মোচন করেছে অ্যানথ্রপিক ও ওপেনএআই। এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করে আসা এই দুই প্রতিষ্ঠানই এবার আরও শক্তিশালী মডেল বাজারে এনেছে। অ্যানথ্রপিকের নতুন মডেলের নাম ক্লড ওপাস ৫.৫।

আর ওপেনএআই এনেছে জিপিটি-৬ সল ও তুলনামূলক কম খরচে চালানোর উপযোগী জিপিটি-৬ লুনা।নতুন মডেলগুলোর ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানেরই অন্যতম লক্ষ্য কম খরচে বেশি সক্ষমতার এআই সুবিধা দেওয়া। অ্যানথ্রপিকের দাবি, ক্লড ওপাস ৫.৫ বেশির ভাগ কাজে তাদের উন্নত মডেল ক্লড ফেবল ৫.১-এর কাছাকাছি ফল দিতে পারে। তবে ওপাস ৫-এর তুলনায় নতুন মডেলটি চালাতে ৪০ শতাংশ কম খরচ হয়।

অন্যদিকে ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৬ সল ও জিপিটি-৬ লুনা আগের জিপিটি-৫.৬ সল ও লুনা সিরিজের তুলনায় ৫০ শতাংশ কম খরচে পরিচালনা করা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর