advertisement
advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথায় যানজট হতে পারে আজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথায় যানজট হতে পারে আজ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট।

advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর পরে আলিপুরা সেতুর চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে মেরামত কাজ চলছে। এ জন্যে যানজট হতে পারে। তাই এই পথে যাতায়াতকারীদের হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ।হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শুক্রবার বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর মেরামতের কাজ করছে। ঢাকামুখী দাউদকান্দি সেতুর পরে আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে এই মেরামতকাজ চলবে।

তাই ঢাকামুখী এক লেনে যানবাহন চলাচল করবে।হাইওয়ে পুলিশ সূত্র বলছে, সাপ্তাহিক ছুটির আগের দিন এবং শুক্রবার সকালে যানবাহনের চাপ বেড়ে যায়। এতে প্রায়ই মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় যানজট হয়। আজ সড়কে মেরামত কাজ চলমান থাকায় গাড়ির গতি কমে যাবে। ফলে যানজটের আশঙ্কা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর