advertisement
advertisement

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করল সাইট, দুই ঘণ্টার মধ্যে টিকিট শেষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করল সাইট, দুই ঘণ্টার মধ্যে টিকিট শেষ

লিওনেল মেসি

advertisement

লিওনেল মেসির বিদায়ী ম্যাচ বলে কথা! আর্জেন্টিনায় উন্মাদনা তো তুঙ্গেই থাকবে। সেই উন্মাদনা এতটাই যে বিক্রি শুরুর পরপরই ক্রাশ করে টিকিট কেনার অনলাইন প্ল্যাটফর্ম। শেষ পর্যন্ত দুই ঘণ্টার কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো।ফিফা আন্তর্জাতিক বিরতিতে আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

ম্যাচটির টিকিট বিক্রি শুরু হয় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়। টিকিট বিক্রির দায়িত্বে ছিল ‘ডেপোরটিক’ নামে একটি প্রতিষ্ঠান। বিক্রি শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়েবসাইটে ঢুকে পড়েন লাখো সমর্থক। অতিরিক্ত চাপ সামলাতে পারেনি সাইটটি।অনেকের সামনে ভেসে ওঠে, টিকিট কিনতে তাঁদের আরও এক ঘণ্টার বেশি অপেক্ষা করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা অভিযোগ।

অনেকে আশঙ্কা প্রকাশ করেন, এত দীর্ঘ ভার্চ্যুয়াল লাইন পেরিয়ে টিকিট পাওয়া কঠিন হবে!আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসিআর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’-ও টিকিট কেনার এ প্রক্রিয়া অনুসরণ করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর