ক্যাম্পে ছিলেন জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া স্পিনার আলিস আল ইসলামও।
ক্রিকেটের বড় আঙিনায় আলিস আল ইসলামের আগমন ঘটেছিল হঠাৎ করেই। ২০১৯ সালে বিপিএলে যখন অভিষেক, তার আগে কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটেই খেলেননি। সেই আলিসই কি না ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল অভিষেকে হ্যাটট্রিক করে বসলেন!কিন্তু এমন চমকে দেওয়া শুরুর পরও আলিস প্রায় বিস্মৃত হয়ে যান একটা সময়। অ্যাকশন নিয়ে প্রশ্ন, চোটের ধাক্কা সামলে বিপিএলের পারফরম্যান্সই তাঁকে আবার সুযোগ করে দিয়েছিল জাতীয় দলে।
২০২৪ সালের বিপিএলে ৮ ম্যাচে ৯ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি–টুয়েন্টি সিরিজের দলে ডাক পেয়ে যান। কিন্তু ভাগ্য সহায় হয়নি, আঙুলের চোট আলিসকে অভিষেকের আগেই ছিটকে দেয় জাতীয় দল থেকে। পরেও যতবার ফিরে আসার প্রহর গুনতে শুরু করেছেন, ততবারই বাধা হয়ে এসেছে চোট আর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন। সর্বশেষ এসিএলে চোটের কারণে অস্ত্রোপচারের পর তো মাঠের বাইরে থাকতে হয়েছে এক বছর।
বন্ধুর এই পথ পাড়ি দিয়ে আলিস আবার পা রেখেছেন জাতীয় দলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।