advertisement
advertisement

গামি, কোলাজেন ড্রিংক ও প্রোটিন পাউডার সাপ্লিমেন্ট হিসেবে কতটা কার্যকর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
গামি, কোলাজেন ড্রিংক ও প্রোটিন পাউডার সাপ্লিমেন্ট হিসেবে কতটা কার্যকর

শরীরের গুরুতর ঘাটতি পূরণে সাপ্লিমেন্ট ভূমিকা রাখতে পারে

advertisement

আজকাল সামাজিক যোগাযোগমাধ্যম, বন্ধু কিংবা পরিচিতজনের কাছ থেকে কোনো না কোনো সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ পাওয়া যায়। তাহলে কি আমাদের সবার শরীরে পুষ্টির ঘাটতি রয়েছে? নাকি আকর্ষণীয় প্রচারণার প্রভাবেই আমরা সাপ্লিমেন্টের দিকে ঝুঁকছি?শরীরের গুরুতর ঘাটতি পূরণে সাপ্লিমেন্ট ভূমিকা রাখতে পারেখাবারের মাধ্যমে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করা সম্ভব না হলে সাপ্লিমেন্ট প্রয়োজন হয়। তবে এর পেছনে কারণ একেকজনের ক্ষেত্রে একেক রকম।

কোনো রোগের কারণে শরীরে পুষ্টি শোষণে সমস্যা হলে, আবার নির্দিষ্ট ধরনের খাদ্যাভ্যাসের কারণে প্রয়োজনীয় পুষ্টি পর্যাপ্ত পরিমাণে না পেলে সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে। একইভাবে গর্ভাবস্থায়, শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় শরীরের বাড়তি পুষ্টির চাহিদা ও কিছু নির্দিষ্ট ওষুধের ব্যবহারও সাপ্লিমেন্ট গ্রহণের প্রয়োজন তৈরি করতে পারে।

ভারতের বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালের সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজির জ্যেষ্ঠ পরামর্শক ডা. শ্রীধর ভি বলেন, অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার সময় শরীরে বাড়তি পুষ্টির প্রয়োজন হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর