৫ উইকেট জিতল নেপাল। ছবিটি টসের সময়ের
এশিয়ান গেমস ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল। গ্রুপ ‘এ’–এর ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে তারা। নিশিনে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান করে আফগানিস্তান। সেই রান নেপাল তাড়া করেছে ১৬ বল হাতে রেখে। টুর্নামেন্টে এটাই ছিল নেপালের প্রথম ম্যাচ, অন্যদিকে আফগানিস্তানের দ্বিতীয়। আফগানিস্তান প্রথম ম্যাচে হারায় জাপানকে।টসে হেরে বোলিংয়ে নামা নেপাল এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
পাওয়ারপ্লের মধ্যেই আফগানিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দেন নেপালের স্পিনার ললিত রাজবংশী। ব্যাটিং অর্ডারে প্রথম ৩ উইকেট নেন রাজবংশী। দলীয় ১৬ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান ফয়সাল শিনোজাদা ও নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে ঘুরে দাঁড়ায়। দুজনে গড়েন ৩৯ রানের জুটি। দুজনই করেন ৩০ রান। তাঁদের আউট করেন লেগস্পিনার কুশাল। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। শেষ দিকে নাজিবুল্লাহ ও নাঙ্গেয়ালিয়া খারোতি ৩০ রানের জুটি গড়েন।
তাতেই তিন অঙ্কের ঘরে পৌঁছায় আফগানিস্তানের সংগ্রহ।১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নেপালের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।