খবর পেয়ে লাশ উদ্ধার করছে পুলিশ। আজ সকালে তোলা
চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা এলাকায় শ্রীমতি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিহত যুবকের বয়স ৩০-৩৫ বছর। তাঁর পরিচয় জানা যায়নি। ওই যুবকের পরনে জিনসের প্যান্ট ও একটি টি–শার্ট রয়েছে।
দুই থেকে তিন দিন আগে আগে তাঁর মৃত্যু হয়েছে।পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশটি একটি গাছের সঙ্গে আটকে ছিল। কয়েক দিন আগে মৃত্যু হওয়ায় শরীরে পচন ধরেছে। তাই শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা দৃশ্যমান নয়।পুলিশ কর্মকর্তা যুযুৎসু যশ চাকমা প্রথম আলোকে বলেন, ‘তাঁকে এলাকার কেউ চিনছেন না।
আমরা তাঁর পরিচয় জানার চেষ্টা করছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।