advertisement
advertisement

বিরামপুর সীমান্তে ৯ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ৩ জনকে ফেরত পাঠাল বিজিবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
বিরামপুর সীমান্তে ৯ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ৩ জনকে ফেরত পাঠাল বিজিবি

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের শূন্যরেখা। গতকাল বৃহস্পতিবার রাতে এই সীমান্ত দিয়ে ভারত থেকে ৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনা ঘটে।

advertisement

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের মধ্যে দুই নারীসহ তিনজনকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাকি ছয়জনকে খুঁজে পায়নি বিজিবি।গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তে ২৯১/২০ এস সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস আলীর বাড়িতে গতকাল রাতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সুযোগে ২৯১/২০ এস সীমানা পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে ৯ জন নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেন।

তাঁদের মধ্যে দুই নারীসহ তিনজন বিয়েবাড়িতে ঢুকে পড়েন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর