advertisement
advertisement

কাঁচাবাজার করতে বেরিয়েছিলেন, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
কাঁচাবাজার করতে বেরিয়েছিলেন, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ 
গেল পোশাকশ্রমিকের

সড়ক দুর্ঘটনা

advertisement

রাতে কাঁচাবাজার করতে বাসা থেকে বেরিয়েছিলেন পোশাকশ্রমিক মো. হাসান তালুকদার (৪৮)। গতকাল বুধবার রাতে রাজধানীর তুরাগের নলভোগ কবরস্থান-সংলগ্ন সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, হাসান তালুকদার নলভোগ এলাকার একটি মেসে থাকতেন।

তিনি একটি পোশাক কারখানায় অ্যাকসেসরিজ লেভেল অপারেটর হিসেবে কাজ করতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসানের রুমমেট আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে হাসান কাঁচাবাজার করতে মেস থেকে বেরিয়েছিলেন। নলভোগ কবরস্থান-সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরায় অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর