সাদা ধবধবে কদমা
গ্রামবাংলার মেলা মানেই আনন্দের আবহ, আর হরেক রকমের মিষ্টি ও মচমচে খাবারের সমারোহ। কালের পরিক্রমায় অনেক কিছু বদলালেও মেলার দোকানগুলোয় সাজিয়ে রাখা ঐতিহ্যবাহী এসব মুখরোচক খাবারের আবেদন এতটুকু কমেনি। সাদা ধবধবে কদমা, খাগড়াই, বাতাসা, সাচের মিষ্টি থেকে শুরু করে পাঁপড়, নাড়ু, গজা, খুরমা আর ঝাল ঝাল নিমকি। এসব খাবার যেন নিমেষেই ফিরিয়ে নিয়ে যায় শৈশবের রঙিন স্মৃতিতে।
পাবনা সদরের হিমাইতপুর ইউনিয়নের সৎসঙ্গ আশ্রমে গ্রামীণ মেলা থেকে তোলা ঐতিহ্যবাহী কিছু মিষ্টান্ন ও খাবারের নানা রূপ নিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।সাদা ধবধবে কদমা চিনির তৈরি সাচের মিষ্টি সাদা খাগড়াই দানা বা নকুলদানা গুড়ের তৈরি মুরালি সন্দেশ মিষ্টি নানা রকম মুখরোচক খাবার বস্তাবন্দী বিভিন্ন ধরনের চিপস চিনা বাদাম ও চানাচুর ভাজা মুখরোচক চালতার আচার আলুর তৈরি চিপস নানান রঙের শরবত
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।