advertisement
advertisement

কাউকে নিজের অসুস্থতার কথা আগে জানানো কি ভদ্রতা, নাকি অভদ্রতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
কাউকে নিজের অসুস্থতার কথা আগে জানানো কি ভদ্রতা, নাকি অভদ্রতা

অনেকেই কাশি, হাঁচি, সর্দি বা চোখ চুলকানোর মতো সমস্যায় ভোগেন

advertisement

পরিবারের ছোট্ট শিশুটির কাশি হয়েছে। কাশির খবর সে মাকে বলছে এভাবে।‘মা? মনে হচ্ছে গলার মধ্যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে!’এই চরম নাটকীয় কথাটা বলার পরই শিশুটি যা করল, সেটা বোধ হয় শুধু শিশুরাই পারে। সে সোজা তার মায়ের মুখের ওপর খুক খুক করে কেশে দিল! ঘটনাটা ঘটেছিল এই পরিবারের দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা এক পারিবারিক ভ্রমণের ঠিক তিন দিন আগে। বহু দিন পর তারা কিছু আত্মীয়ের সঙ্গে দেখা করতে অন্য শহরে যাচ্ছিল।

কিন্তু মেয়ের কাশির সেই মিহি পানির কণাগুলো যখনই মায়ের মুখে এসে লাগল, মা তখনই বুঝে গিয়েছিলেন, কপাল পুড়েছে! তিনি, তাঁর মেয়ে, তাঁদের পরিবার, এমনকি যাঁদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাঁরা সবাই এখন বিপদে আছেন।দুই দিন পর ওই মায়েরও মনে হতে লাগল, কেউ যেন তার গলার ভেতর আগুন ধরিয়ে দিয়েছে!

মেয়ে হয়তো একটু বেশিই নাটকীয়তা করেছিল, কিন্তু সে মোটেও ভুল বলেনি।গল্পের এই মায়ের মতোই ঠান্ডা-জ্বরের সিজনগুলো আমাদের সবার সামনেই সব সময় একটা দারুণ শিষ্টাচারের সংকট তৈরি করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর