advertisement
advertisement

আর কী করলে গাজী নজরুলের সংসদ সদস্য পদ শূন্য হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
আর কী করলে গাজী নজরুলের সংসদ সদস্য পদ শূন্য হবে

advertisement

(গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে—প্রশ্ন তুলেছে ২২ সেপ্টেম্বর দেওয়া টিআইবির বিবৃতি হুবহু তু্লে ধরা হলো) মরিয়ম খাতুনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ও তাঁকে সংসদে চাকরি দেওয়া এবং তাঁর বাবাকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভনের অভিযোগ, পরে মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি, দলীয় তদন্তে “নৈতিক স্খলন” প্রমাণিত হওয়ায় বহিষ্কার এবং এখন মরিয়মের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার ও চার দিনের পুলিশ রিমান্ড!

এত কিছুর পরও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে—প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মরিয়মের মৃত্যু ও তার আগে সেক্সটরশন বা যৌন ব্ল্যাকমেলের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের পাশাপাশি গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকার সংসদের মর্যাদাহানিকর অবস্থান থেকে পরিত্রাণের উপায় নিরূপণের জন্য মাননীয় স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে দীর্ঘদিন যাবৎ সংস্থাটি কর্তৃক উত্থাপিত প্রস্তাবের পুনরাবৃত্তি করে জনপ্রতিনিধিদের জন্য অবিলম্বে বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে টিআইবি।টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর