advertisement
advertisement

প্রান্তিক পর্যায়ে সেবায় জোর দিচ্ছে সীমান্ত ব্যাংক 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
প্রান্তিক পর্যায়ে সেবায় জোর দিচ্ছে সীমান্ত ব্যাংক 

advertisement

মাত্র এক দশকে আধুনিক প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এবং প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিয়ে আস্থা অর্জন করছে সীমান্ত ব্যাংক পিএলসি। বর্তমানে ১ লাখ ৩২ হাজার ৭৭১ গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছে ব্যাংকটি। উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যাংকটির মোট গ্রাহকের প্রায় ২০ শতাংশই নারী।

এ ছাড়া বিজিবি সদস্যদের জন্য বিভিন্ন ব্যাটালিয়নে পাঁচটি বিশেষ ‘গ্রাহক প্রাঙ্গণ পরিষেবা’ চালু করা হয়েছে।২০১৬ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করা সীমান্ত ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের একটি মজবুত অবস্থান তৈরি করেছে। দেশব্যাপী তারা ২৮টি শাখা, ৮টি উপশাখা, ৩টি সার্ভিস সেন্টার ও ৪৫টি এটিএম বুথ ইতিমধ্যে স্থাপন করেছে।‘স্মার্ট বাংলাদেশ’ ও ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যে ডিজিটাল রূপান্তরে জোর দিয়েছে সীমান্ত ব্যাংক।

ডিজিটাল লেনদেন সহজ করতে ২০১৭ সালেই তারা চালু করে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘কানেক্ট’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর