advertisement
advertisement

এক কাপ কফি আপনার হাতে তুলে দিতে কত মানুষ পরিশ্রম করে, জানেন?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
এক কাপ কফি আপনার হাতে তুলে দিতে কত মানুষ পরিশ্রম করে, জানেন?

কফি চাষ

advertisement

সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি হাতে নিলেন। ধোঁয়া ওঠা কাপ থেকে ভেসে আসছে পরিচিত ঘ্রাণ। কয়েক চুমুকেই শরীর-মন চাঙা। কিন্তু এই এক কাপ কফি আপনার হাতে কীভাবে আসে, জানেন? এই কফি হয়তো এসেছে বহুদূরের কোনো কফিবাগানের একজন কৃষকের হাত ধরে।

সঙ্গে বিভিন্ন ধাপে যুক্ত ছিলেন আরও অনেকে।জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় আড়াই কোটি কফি উৎপাদনকারী পরিবার মিলে বিশ্বের প্রায় ৮০ শতাংশ কফি উৎপাদন করেজাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় আড়াই কোটি কফি উৎপাদনকারী পরিবার মিলে বিশ্বের প্রায় ৮০ শতাংশ কফি উৎপাদন করে। এর বড় অংশই উন্নয়নশীল দেশের ছোট কৃষক পরিবার।

কফি তাই শুধু একটি জনপ্রিয় পানীয় নয়, লাখো মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে থাকা একটি বৈশ্বিক পণ্য।গাছ থেকে কফির বীজ কফিগাছের ফল দেখতে অনেকটা ছোট চেরির মতো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর