পাবনার চাটমোহর রেলবাজারে সাদা, নীল ও গোলাপি রঙের নানা ধরনের মাছ ধরার জালের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা
কৃষিপণ্য, গবাদিপশু, বাঁশ-বেতের কুটিরশিল্প থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সমারোহ চাটমোহর বাজারে।চলনবিল অঞ্চল, এখন ভোরের বাতাসে মিলছে শীতের আগাম বার্তা। হিম হিম এক স্নিগ্ধ আমেজ। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে রোদের প্রখরতা।
তাই রোদের তাপ এড়াতে অন্য সব গ্রামীণ হাটের মতোই পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশনসংলগ্ন হাটের (অমৃতকুণ্ডা) ক্রেতা-বিক্রেতারাও কাকডাকা ভোর থেকেই নির্দিষ্ট জায়গায় জড়ো হতে শুরু করেন।ভোরবেলায় হাটের চৌহদ্দিতে পা রাখতেই কানে ভেসে আসে হাজারো মানুষের ব্যস্ত কোলাহল। বাতাসে তখন মিশে আছে তাজা শাকসবজি, সদ্য কাটা কাঁচা পাট আর মচমচে গরম জিলাপির মিষ্টি সুবাস।
দূর থেকে ভেসে আসা ট্রেনের তীক্ষ্ণ হুইসেলের শব্দের সঙ্গে যেন রীতিমতো পাল্লা দিয়ে চলে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক আর দর–কষাকষি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।