advertisement
advertisement

ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

advertisement

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ কিশোরীর মধ্যে আরও একজন মারা গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া (১৩) মারা যায়।

তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ প্রথম আলোকে লামিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।সুলতান মাহমুদ বলেন, লামিয়া আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। তার শরীরের ৫৫ শতাংশ ‘ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন’ হয়েছিল। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্য দুই শিক্ষার্থী চিকিৎসাধীন।এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে একই ঘটনায় দগ্ধ আতিয়া (১১) মারা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর