advertisement
advertisement

এশিয়ান ডুপ্লেক্স টাউন: জীবনের নতুন সংজ্ঞায় এক অভিজাত ঠিকানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
এশিয়ান ডুপ্লেক্স টাউন: জীবনের নতুন সংজ্ঞায় এক অভিজাত ঠিকানা

এশিয়ান ডুপ্লেক্স টাউন এমন ভাবনাকে ধারণ করে, যেখানে প্রতিটি সকাল হতে পারে নতুন করে বাঁচার অনুপ্রেরণা

advertisement

জীবনযাপনের মান কেবল একটি ঠিকানায় নির্ধারিত হয় না; বরং সেই ঠিকানার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের রুচি, স্বপ্ন ও আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া গল্প। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে, প্রকৃতির প্রশান্তির মধ্যে আধুনিক জীবনযাপনের এক পরিশীলিত অভিজ্ঞতা—এমনই এক স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে ‘এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড’।

এখানে আবাসন মানে শুধু একটি বাড়ি নয়, এটি এক লাইফস্টাইল গন্তব্য, যেখানে নান্দনিক স্থাপত্য, সবুজের স্নিগ্ধতা, আধুনিক সুযোগ-সুবিধা ও নিরাপদ কমিউনিটি একসূত্রে গাঁথা; যেখানে প্রতিটি দিন কাটে নিজের মতো করে, আপনজনদের আরও কাছে নিয়ে।স্থাপত্যে আভিজাত্য, নকশায় নান্দনিক স্বাচ্ছন্দ্য একটি প্রিমিয়াম আবাসনের সৌন্দর্য তার বাহ্যিক অবয়বের পাশাপাশি প্রকাশ পায় প্রতিটি স্পেসের পরিকল্পনায়।

প্রতিষ্ঠানটির ডুপ্লেক্স ভিলাগুলোতে আধুনিক স্থাপত্যের সঙ্গে যুক্ত হয়েছে প্রশস্ততা, আলো-বাতাসের স্বাভাবিক প্রবাহ ও নান্দনিক ইন্টেরিয়র।সুচিন্তিত লেআউট, প্রিমিয়াম ফিনিশিং ও মানসম্মত ফিটিংস প্রতিটি স্পেসকে দিয়েছে পরিশীলিত আবহ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর