advertisement
advertisement

রোনালদোকে ছাড়াই আরও একটা দারুণ জয় পর্তুগালের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
রোনালদোকে ছাড়াই আরও একটা দারুণ জয় পর্তুগালের

গোলের পর পর্তুগালের জোয়াও ফেলিক্সের উদযাপন

advertisement

বাইরে যখন ক্রিস্টিয়ানো রোনালদোকে না থাকা নিয়ে চলছে নানান গুঞ্জন ও কথার লড়াই, মাঠের ভেতরে তখন গোলের ফুলঝুরি ছুটিয়ে জয়রথ ছোটাল পর্তুগাল। নেশনস লিগে আজ কোপেনহেগেনে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে জর্জ জেসুসের দল।ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। জোয়াও কানসেলোর চতুর এক টোকায় এগিয়ে যায় পর্তুগাল। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখা যায়নি। দারুণ এক শটে বল জালে জড়িয়ে সমতা ফেরান মিকেল দামসগার্ড।

অবশ্য সমতায় ফেরার স্বস্তিিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি ডেনমার্কের জন্য। ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে দুর্দান্ত এক বোঝাপড়ায় রামোস ফের এগিয়ে দেন পর্তুগালকে।বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় স্বাগতিকেরা। রসমুস হয়লুন্দ দারুণ এক চিপ শটে গোলরক্ষক দিয়েগো কোস্তার ওপর দিয়ে বল জালে জড়িয়ে স্কোরলাইন ২-২ করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ব্রুনো ফার্নান্দেজের চমৎকার ক্রসে হেদ করে গোল করেন ভিতিনিয়া।

এরপর ম্যাচের শেষ দিকে বদলি নেমে দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করে ডেনমার্কের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জোয়াও ফেলিক্স।বিস্তারিত আসছে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর