প্রধানমন্ত্রীর তারেক রহমান সুবিধাভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সম্মানী ভাতা প্রদান শেষে নানারবাড়ি এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় বক্তব্য দেন। বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তোলা
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বহু বছর পর আমি এখানে (ফুলগাজী) এসেছি, আজ বেশি বক্তব্য রাখব না। নানার বাড়ির পরিবারে মানুষের সাথে, নিজের পরিবারে মানুষের সাথে, আপন মানুষের সাথে নিজের মনের দুইটা কথা তুলে ধরব। মা তো নেই, এখন আপনাদেরই উচিত আমাকে দেখে রাখা। আমাকে দেখে রাখার দায়িত্ব কার, আপনাদের না? আপনারা কি আমাকে দেখে রাখবেন?’ প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর উপস্থিত লোকজন সম্মতিসূচক সাড়া দেন।
ফেনীর ফুলগাজীতে নিজের নানাবাড়ির এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।কিছু দুষ্টু মানুষ দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে: প্রধানমন্ত্রীবৃহস্পতিবার বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সেবায়েত ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
একই সঙ্গে বিরোধী দলের কার্যক্রমের সমালোচনা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।