advertisement
advertisement

ক্যানসারে আক্রান্ত কারাবন্দী সাংবাদিক মোজাম্মেল বাবুর স্বাস্থ্য পরীক্ষা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
ক্যানসারে আক্রান্ত কারাবন্দী সাংবাদিক মোজাম্মেল বাবুর স্বাস্থ্য পরীক্ষা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

মোজাম্মেল বাবু

advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আসামিপক্ষ থেকে এ আবেদন করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ বলেন, মোজাম্মেল বাবু প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ২০২৩ সালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল।

অস্ত্রোপচার হলেও ক্যানসারের বর্তমান অবস্থা জানতে তাঁর নিয়মিত পরীক্ষা–নিরীক্ষা করানো প্রয়োজন। কারাগারে স্বাস্থ্যের অবনতি হলে গত বছরের ২৬ জুলাই কারা কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছিল। তবে সেই পরীক্ষার প্রতিবেদন আসামির পরিবার বা আইনজীবীকে জানানো হয়নি।

ফলে তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তাঁরা অন্ধকারে রয়েছেন।এ অবস্থায় মোজাম্মেল বাবুর স্বাস্থ্যের বর্তমান অবস্থা জানতে দ্রুত নতুন করে স্বাস্থ্য পরীক্ষার আবেদন করেন তাঁর আইনজীবী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর