advertisement
advertisement

বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত

রাজধানীর বাংলামোটরে আজ বৃহস্পতিবার রাতে বহিষ্কৃত এক যুবদল নেতা আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে এক ওষুধ ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়ার পর প্রতিবাদ করেন স্থানীয় লোকজন 

advertisement

রাজধানীর বাংলামোটরের একটি গলিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যুবদলের বহিষ্কৃত এক নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে মো. সোহান (৩৫) নামের একজন ওষুধ ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।বাংলামোটর এলাকায় সোহানের ওষুধের দোকান রয়েছে।

তাঁর ওপর হামলায় ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর দিকের গলিতে জমায়েত হয়ে ঘটনার প্রতিবাদ জানান এবং হামলাকারীর সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।আহত সোহান রাতে প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর দিকের গলিতে বহিষ্কৃত যুবদল নেতা মোহাম্মদ সায়মন কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর পথরোধ করেন।

এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে সায়মন পিস্তলের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর