advertisement
advertisement

চিনি: মিষ্টি স্বাদের আড়ালে যে ঝুঁকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
চিনি: মিষ্টি স্বাদের আড়ালে যে ঝুঁকি

চিনি আসলে কি?

advertisement

চায়ের কাপে এক চামচ, কফিতে আরেকটু, মিষ্টিতে আরও বেশি—চিনি আমাদের প্রতিদিনের খাবারের অদৃশ্য অংশ। কিন্তু অতিরিক্ত চিনি নিয়মিত খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?চিনি নিয়ে বিতর্ক নতুন নয়। খাবার ও পানীয়কে আরও আকর্ষণীয় করে তুলতে বহু পণ্যে যোগ করা হয় চিনি। আমরা কখনো সরাসরি চিনি খাই, কখনো মিষ্টি, কোমল পানীয়, চা-কফি কিংবা নানা প্রক্রিয়াজাত খাবারের মাধ্যমে।

সমস্যা তৈরি হয় তখনই, যখন এই ‘মিষ্টি’ স্বাদটি প্রয়োজনের সীমা ছাড়িয়ে প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। চিনির স্বাদ আমাদের ভালো লাগতে পারে, সাময়িকভাবে শক্তিও দিতে পারে। কিন্তু অতিরিক্ত চিনি নিয়মিত গ্রহণের সঙ্গে শরীরের ওজন বৃদ্ধি, স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিস, হৃদ্‌রোগ এবং দাঁতের ক্ষয়ের মতো নানা স্বাস্থ্যঝুঁকির সম্পর্ক রয়েছে।

তাই চিনি নিয়ে সচেতন হওয়া মানে মিষ্টি স্বাদকে পুরোপুরি বাদ দেওয়া নয়; বরং পরিমাণ ও উৎস সম্পর্কে সচেতন হওয়া।এক চামচ চিনি, তারপর আরও একটুচিনি খেলে শরীর দ্রুত শক্তি পেতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর