গ্লোরিয়া স্টেইনেমের (২৫ মার্চ ১৯৩৪—২ সেপ্টেম্বর ২০২৬) ছবি অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো
অনুবাদকের ভূমিকাসম্প্রতি প্রয়াত হয়েছেন বিশিষ্ট মার্কিন নারীবাদী সাংবাদিক, লেখক ও চিন্তক গ্লোরিয়া স্টেইনেম। দূরদর্শী এই নামী সাংবাদিক, লেখক ও অ্যাকটিভিস্ট তাঁর সমগ্র জীবন নারী অধিকার ও সমতা অর্জনে অতিবাহিত করেছেন। ওহাইওর টোলেডোতে ১৯৩৪ সালের ২৫ মার্চ স্টেইনেমের জন্ম। বিশ শতকের শেষ ও একুশ শতকের শুরুতে তিনি নারী মুক্তি আন্দোলনের প্রধান পুরোধাদের অন্যতম হয়ে উঠেছিলেন।
মিস পত্রিকার প্রতিষ্ঠাতাদের অন্যতম গ্লোরিয়া তাঁর অসামান্য বাগ্মিতা, রসবোধ ও ভিন্নমতকে অশ্রদ্ধা না করেই মতভেদ জানানোর কুশলতার কারণে বিখ্যাত ছিলেন। তাঁর এসব গুণ তাঁকে নারীর জন্য সমতা আদায়ের লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। লৈঙ্গিক সমতার প্রশ্নে গণমাধ্যমের মুখপাত্রদের অন্যতম গ্লোরিয়া একজন সংগঠক ও বক্তা হিসেবে সারা পৃথিবী ভ্রমণ করেন।
নারী অধিকার আন্দোলনে তাঁর কাজের রয়েছে সুদূরপ্রসারী ভূমিকা এবং তাঁর জীবনব্যাপী অবদান আগামী প্রজন্মকেও উদ্দীপিত করবে বলে আমরা আশাবাদী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।