‘ফিফটি শেডস অব ডার্কার’–এ ডাকোটা জনসন। আইএমডিবি
হলিউডে এমন অনেক তারকা আছেন, যাঁদের পরিচয় একটি সিনেমার সঙ্গে এতটাই জড়িয়ে গেছে যে পরবর্তী কাজগুলোতেও দর্শক সেই চরিত্রের ছায়া খুঁজে ফেরেন। ডাকোটা জনসনের ক্ষেত্রেও শুরুতে ব্যাপারটা অনেকটা এমনই ছিল। ‘ফিফটি শেডস অব গ্রে’ তাঁকে রাতারাতি আন্তর্জাতিক তারকা বানিয়েছিল। কিন্তু সেই খ্যাতির সঙ্গে এসেছিল নগ্ন দৃশ্য, যৌনতার উপস্থাপন, সমালোচনা এবং ব্যক্তিজীবন নিয়ে প্রবল আগ্রহ। আজ ৪ অক্টোবর ৩৭ বছরে পা দিলেন ডাকোটা জনসন।
গত এক দশকের বেশি সময়ে তিনি শুধু অভিনেত্রী হিসেবে নন, প্রযোজক হিসেবেও নিজের পরিচয় তৈরি করেছেন। বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা থেকে স্বাধীন ধারার ছবি—দুই ধরনের কাজেই তাঁকে দেখা গেছে। আর ‘ফিফটি শেডস’–এর পর নিজের ক্যারিয়ারের নিয়ন্ত্রণও ধীরে ধীরে নিজের হাতে নিয়েছেন তিনি।জন্মই যেন ছিল সিনেমার দুনিয়ায় ডাকোটা মাইয়া জনসনের জন্ম ১৯৮৯ সালের ৪ অক্টোবর, টেক্সাসের অস্টিনে। বাবা অভিনেতা ডন জনসন, মা অভিনেত্রী মেলানি গ্রিফিথ।
তাঁর নানি ছিলেন ‘দ্য বার্ডস’ ও ‘মার্নি’ দিয়ে পরিচিতি পাওয়া টিপ্পি হেড্রেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।