ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পাঁচ বছর পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার ফিরে এসেছে ২০২১ সালের সেই বহুলচর্চিত ‘পা-কাণ্ড’। এবারও মুখোমুখি দুই পুরোনো প্রতিদ্বন্দ্বী—মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তবে এবারের লড়াই ভোটের মাঠে নয়, পাঁচ বছর আগের পায়ের ‘ফ্রাকচার’ নিয়ে।২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে আহত হওয়ার পর হুইলচেয়ারে বসে প্রচারে নেমেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পায়ে প্লাস্টারও ছিল।
সেই ঘটনা নিয়ে তখন থেকেই নানা প্রশ্ন ও রাজনৈতিক বিতর্ক। পাঁচ বছর পর সেই পুরোনো ফাইলই যেন আবার খুলেছেন এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।গতকাল শনিবার শুভেন্দু অধিকারী ২০২১ সালের ১১ মার্চের মমতার এক্স-রে রিপোর্ট দেখিয়ে দাবি করেছেন, তাঁর পা ভেঙে যায়নি। তাঁর ভাষায়, মমতা পা ভাঙার ‘নাটক’ করেছিলেন সহানুভূতির ভোট পাওয়ার আশায়।শুভেন্দুর বক্তব্য, নন্দীগ্রামে নিজের পা ভাঙার মিথ্যা অভিযোগ তুলে মমতা নন্দীগ্রামকে অপমান করেছিলেন।
তবে নির্বাচনী বিধি কার্যকর থাকায় এখনই সব কথা বলবেন না তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।