advertisement
advertisement

সৌদির তেলের অবকাঠামোয় হামলার দাবি হুতিদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
সৌদির তেলের অবকাঠামোয় হামলার দাবি হুতিদের

সৌদি আরামকোর জ্বালানি তেল শোধনাগারে আগুন জ্বলতে দেখা যায়। সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণাঞ্চলে, ৩ অক্টোবর ২০২৬

advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদের পাশে জ্বালানি তেলের অবকাঠামোয় ভয়াবহ হামলার দাবি করেছে হুতিরা। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র এ গোষ্ঠী বলেছে, সৌদি আরামকোর অন্যতম প্রধান ওই অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ঘটনাটি গতকাল শনিবারের। হুতিদের এ দাবি করার আগে রিয়াদের দক্ষিণাঞ্চলের জ্বালানি তেল শোধনাগারটি থেকে আগুনের শিখা ও ধোঁয়ার বড় কুণ্ডলী উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর