advertisement
advertisement

মেজর আখতারুজ্জামান: একের পর এক অবস্থান বদল, রাজনৈতিক জীবন ‘বৈপরীত্যে’ ভরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
মেজর আখতারুজ্জামান: একের পর এক অবস্থান বদল, রাজনৈতিক জীবন ‘বৈপরীত্যে’ ভরা

শুনানি শেষে এজলাস থেকে নিচে নামানোর সময় আখতারুজ্জামানের ছবিটি তোলা হয়। ঢাকা, ৩ অক্টোবর

advertisement

*আখতারুজ্জামানের জন্ম ১৯৫১ সালে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়।* বিএনপির প্রতিষ্ঠাকালেই দলটির সঙ্গে যুক্ত হয়েছিলেন আখতারুজ্জামান। বিএনপি থেকে পাঁচবার বহিষ্কার হন। গত সংসদ নির্বাচনের আগে জামায়াতে যোগ দেন।* কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।* ২০২৪–এর বিতর্কিত ‘ডামি’ নির্বাচনে অংশ নিয়েছিলেন।শুনানি শেষে এজলাস থেকে নিচে নামানোর সময় আখতারুজ্জামানের ছবিটি তোলা হয়।

ঢাকা, ৩ অক্টোবর২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস ছয়েক আগে ক্ষমতাচ্যুত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। তখন তিনি বিএনপি থেকে পঞ্চমবারের মতো বহিষ্কৃত ছিলেন। এর মধ্যেই কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আখতারুজ্জামান। ভোটের গণসংযোগে গিয়ে বলেছিলেন, ‘ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব, এটাই রাজনৈতিক বাস্তবতা’।

কিন্তু ওই নির্বাচনে আখতারুজ্জামানের জামানত বাজেয়াপ্ত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর