গোলটেবিল আলোচনায় সরকারি, জাতিসংঘ ও মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন
বিদ্যমান স্বাস্থ্যসেবায় নানা চ্যালেঞ্জ ও সেবার ঘাটতি রয়েছে। প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্বাস্থ্যসেবা বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থা ও মানবিক সাড়াদান কার্যক্রমের পরিপূরক হতে পারে। এমন নানা উপায়ে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করতে হবে। সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার লক্ষ্যে ওপিসিএ এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
গত বৃহস্পতিবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে (আরআরআরসি) অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনায় সরকারি, জাতিসংঘ ও মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।এ ছাড়া অনুষ্ঠানে কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, ওপিসিএর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আলমগীর এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল একশনএইড বাংলাদেশ, ব্র্যাক, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি), ডিপিএইচই, হেলভেটাস বাংলাদেশ, আইএফআরসি, আইওএম, আইআরসি, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ইউএনএফপিএ, ইউনিসেফ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, এনজিও প্ল্যাটফর্ম ও ওয়ার্ল্ড ভিশন।স্বাগত বক্তব্য দেন গ্রামীণ হেলথটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।