advertisement
advertisement

হাতে–কলমে মহাকাশবিজ্ঞান ও স্পেস রোবোটিকস সম্পর্কে জানল শিশুরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
হাতে–কলমে মহাকাশবিজ্ঞান ও স্পেস রোবোটিকস সম্পর্কে জানল শিশুরা

ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট–আপে অংশ নেওয়া শিক্ষার্থীরা

advertisement

শিশু–কিশোরদের মহাকাশবিজ্ঞান, সৃজনশীলতা ও ভবিষ্যতের মহাকাশ অভিযাত্রার প্রতি আগ্রহী করে তুলতে গতকাল শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট–আপ ২০২৬’। স্পেস ইনোভেশন ক্যাম্প ও বিইউবিটি আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন স্কুলের ৪ থেকে ১৪ বছর বয়সী ৫০ শিশু–কিশোর অংশ নেয়।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্পেস ইনোভেশন ক্যাম্প।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিশুদের স্পেস স্টোরিটেলিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম ধাপে অংশগ্রহণকারী শিশুরা মহাকাশ নিয়ে নিজেদের স্বপ্ন, চিন্তা, কল্পনা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে। প্রথম ধাপ থেকে নির্বাচিত প্রতিযোগীরা দ্বিতীয় ধাপে পাঁচ মিনিটের চূড়ান্ত স্টোরিটেলিংয়ে অংশ নেয়।

শুধু প্রতিযোগিতাই নয়, দিনজুড়ে শিশুদের জন্য ছিল মহাকাশবিজ্ঞান, স্পেস রোবোটিকস, রোবট ও রকেটবিষয়ক কর্মশালা, স্পেস আর্টসহ প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কার্যক্রম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর