advertisement
advertisement

প্রবাসে একটুকরো বাংলা: সুইজারল্যান্ডে বাংলাদেশিদের দুর্গাপূজা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
প্রবাসে একটুকরো বাংলা: সুইজারল্যান্ডে বাংলাদেশিদের দুর্গাপূজা

advertisement

প্রবাসের মাটিতে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও শিকড়কে ধারণ করে সুইজারল্যান্ডে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। দেখতে দেখতে সুইজারল্যান্ডে বাংলাদেশি বাঙালিদের দুর্গাপূজা ১৯তম বছরে পদার্পণ করতে যাচ্ছে। সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি বাঙালিদের উদ্যোগে ২০০৮ সালে শুরু হয় এই দুর্গাপূজা। সেই থেকে নিয়মিতভাবে দুর্গোৎসব উদ্‌যাপিত হয়ে আসছে।

প্রবাসে থেকেও বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করা এবং নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রতিবছরের মতো এবারও দেশের মতো তিথি ও রীতিনীতি মেনে পূজার আয়োজন করা হয়েছে। শীতপ্রধান সুইজারল্যান্ডের মাটিতে ফুল, বেলপাতা, তুলসীপাতা, আম্রপল্লব, পদ্মফুল ও চন্দনের সৌরভে কয়েক দিনের জন্য যেন তৈরি হয় একটুকরো বাংলা।

দূর প্রবাসে থেকেও পূজামণ্ডপে এসে বিভিন্ন শহরে বসবাসকারী বাঙালিরা মিলিত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর