advertisement
advertisement

শ্যামলীতে টাকা ছিনিয়ে নিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
শ্যামলীতে টাকা ছিনিয়ে নিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গ্রেপ্তার

advertisement

রাজধানীর শ্যামলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুহুল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোররাত তিনটার দিকে শ্যামলী এলাকায় রুহুল আমিনকে মারধর ও ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা নিয়ে যায় ৪-৫ জন দুর্বৃত্ত।

পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর