বাংলাদেশকে জিততে দিল না আফগানিস্তান, হতাশ করেছেন মিরাজরা
বাংলাদেশ ম্যাচ হারেনি। তবে আফগানিস্তানের বিপক্ষে এই ড্র নিশ্চিতভাবেই আক্ষেপে পোড়াবে নাজমুল হোসেনের দলকে। আবুধাবি টেস্টের শেষ দিনে খেলা হয়েছে ৯২ ওভার—বাকি ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষকে অলআউট করার জন্য যেটি যথেষ্ট ছিল। অথচ সেই ৯২ ওভার পার করে দিয়েছেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা, হারিয়েছেন ৫ উইকেট। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।ম্যাচ শেষে নিজের আক্ষেপের কথা লুকাননি অধিনায়ক নাজমুল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয় না পাওয়াকে হতাশাজনক বলেছেন অধিনায়ক। সঙ্গে আফগানিস্তানের প্রশংসাও করেছেন তিনি। বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ‘এটা (জিততে না পারা) হতাশাজনক, তবে তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। পেস বোলাররা খুব ভালো কাজ করছে। আমি আশা করেছিলাম, স্পিনাররাও ম্যাচে প্রভাব ফেলবে।
তারা চেষ্টা করেছে, কিন্তু আফগানিস্তান খুব ভালো ক্রিকেট খেলেছে।’সংযুক্ত আরব আমিরাতে এবারই প্রথম টেস্ট খেলেছে বাংলাদেশ দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।