জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজউক উত্তরা মডেল কলেজে আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিআরটিএর কর্মকর্তা মো. মাসুদ আলম। ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রাক্রসিংয়ের ব্যবহার এবং গণপরিবহনে যাত্রীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা বিভাগীয় কার্যালয়ের অধীন ঢাকা মেট্রো-৩ সার্কেল এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলা গেলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।কর্মশালায় ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের দায়িত্ব-কর্তব্য এবং সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।