advertisement
advertisement

ব্যাংক হিসাবে জমা না দিয়েই সফটওয়্যারে দেখাতেন টাকা, ১৬ কোটি টাকা আত্মসাৎ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
ব্যাংক হিসাবে জমা না দিয়েই সফটওয়্যারে দেখাতেন টাকা, ১৬ কোটি টাকা আত্মসাৎ

পার্থ সারথী হালদার

advertisement

গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দিতেন না। অথচ প্রতিষ্ঠানের সফটওয়্যারে দেখাতেন টাকা জমা হয়েছে। কখনো আবার মালিকের সই করা ফাঁকা চেকে প্রাপকের নাম বদলে অর্থ সরিয়ে নিতেন ব্যক্তিগত হিসাবে। এভাবে সানজি গ্রুপ অব কোম্পানিজের ১৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ২১৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।

এমন সব অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পার্থ সারথী হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিআইডি।সিআইডি বলছে, অর্থ আত্মসাতের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

মামলার তদন্ত এখনো শেষ হয়নি।সানজি গ্রুপ অব কোম্পানিজের ১৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ২১৫ টাকা আত্মসাৎ করার ঘটনায় গত বছরের ৪ ডিসেম্বর রাজধানীর ভাটারা থানায় মামলা করে প্রতিষ্ঠানটি।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে পার্থ সারথী হালদারসহ অন্য অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাৎ করেন।গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর শান্তিনগর মোড় এলাকা থেকে এ মামলায় সাইফুল ইসলাম ওরফে জনি (৩৭) ও সৈয়দ আরব আলী (৫২) নামের দুজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি।সিআইডির তথ্যমতে, পার্থ সারথী হালদার গ্...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর