advertisement
advertisement

চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল নবম শ্রেণির ছাত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল নবম শ্রেণির ছাত্র

ছাত্রের হামলায় আহত শিক্ষক সুচরিত চৌধুরী

advertisement

পরীক্ষা চলছিল স্কুলে। এ সময় নবম শ্রেণির এক ছাত্রকে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করেন এক শিক্ষক। ওই শিক্ষক তাকে চুল কাটতেও বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই ছাত্র শিক্ষকের ওপর ঝাঁপিয়ে পড়ে। কলম দিয়ে শিক্ষককে একাধিক আঘাত করে রক্তাক্ত করে।আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে চট্টগ্রামের রাউজানের আরআরএসি সরকারি উচ্চবিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বার্ষিক পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে।

ছাত্রের হামলায় আহত শিক্ষকের নাম সুচরিত চৌধুরী। তিনি আরআরএসি উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার মেকানিক্যাল বিভাগের শিক্ষক। হামলার শিকার হওয়ার পর ওই স্কুলের শিক্ষকেরা তাঁকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, তাঁর মাথার এক পাশে সেলাই পড়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ছাত্র বেশ কিছুদিন ধরে ক্লাসে অনিয়মিত ছিল। ঠিকমতো ক্লাস করত না, দেরিতে স্কুলে আসত।

পরীক্ষার সময়েও ঠিক সময়ে আসত না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর