advertisement
advertisement

ট্রাম্প যেভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিচ্ছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৭:২০ পূর্বাহ্ণ
ট্রাম্প যেভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিচ্ছেন

ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

advertisement

ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে হতাশাজনক বলে মনে করতেই পারেন। তিনি বিশ্বকে বারবার স্পষ্ট করে দেখাচ্ছেন যে তিনি আসলে কেমন মানুষ, কিন্তু বিশ্ব তা বিশ্বাস করতেই রাজি হচ্ছে না। তিনি যতটা সম্ভব পরিষ্কারভাবে ঘোষণা করে যাচ্ছেন যে তিনি মুক্ত বিশ্বের নেতা নন, গণতান্ত্রিক বিশ্বের কোনো নির্ভরযোগ্য সদস্যও নন, বরং তিনি পশ্চিমাদের শত্রুদেরই এক মিত্র।

তবু ব্রিটেনসহ গোটা পশ্চিমা বিশ্ব হয় তাঁর এ বার্তা পুরোপুরি অনুধাবন করতে পারছে না, নয়তো এ থেকে সহজ-স্বাভাবিক সিদ্ধান্তে পৌঁছাতে দ্বিধা বোধ করছে।চলতি সপ্তাহে ট্রাম্প আরও একবার বিষয়টিকে প্রকাশ্য করার সুযোগ হাতছাড়া করেননি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা এ যুদ্ধে তিনি যে কোনো মধ্যস্থতাকারী বা শান্তিপ্রস্তাবক নন, বরং ভ্লাদিমির পুতিনের একনিষ্ঠ অংশীদার, তা তিনি নানাভাবে বুঝিয়ে দিয়েছেন।মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই, অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই তিনি নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর