মিলিয়ন ডলার হাইওয়ে ধরে সামনে যেতেই অপরূপ শান্ত নীল একটি হ্রদের ধারে...
সামারের ছুটি প্রায় শেষের পথে। ক্যালেন্ডারের পাতার দিকে তাকিয়ে বুকটা একটু কেঁপে উঠল, কারণ ভার্সিটির ফল সেমিস্টার একবার শুরু হয়ে গেলে ল্যাব আর পড়াশোনার চাপে আর কোনো দিকে তাকানোর ফুরসত মিলবে না। পিএইচডি জীবনের নিরবচ্ছিন্ন ব্যস্ততায় নতুন করে ডুবে যাওয়ার আগেই কয়েকটা দিন বুক ভরে নিশ্বাস নেওয়ার বড় প্রয়োজন ছিল। সেই ভাবনা থেকেই আমি আর বউ বসে চটজলদি প্ল্যান করে ফেললাম।
কোনো দীর্ঘ প্রস্তুতি ছাড়া স্রেফ কয়েক ঘণ্টার মধ্যে ঠিক করে ফেললাম গন্তব্য—দক্ষিণ কলোরাডোর পাহাড়ি স্বর্গ টেলুরাইড (Telluride)।টেলুরাইড এমন এক জায়গা, যা সারা বছরই পর্যটকদের চুম্বকের মতো টানে। আর সেখানে হোটেলভাড়া যেন আকাশ ছুঁতে চায়। বিশেষ করে ফল সিজনে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত, যখন এখানকার পাহাড়ি উপত্যকা অ্যাসপেন পাতার সোনালি আভায় মোড়ানো থাকে, তখন সেখানে পা ফেলার তিলমাত্র জায়গা থাকে না।
ভাগ্যবশত রাতের মধ্যেই সবকিছু গুছিয়ে, ঘোরার ছক কেটে এবং থাকার একটা বন্দোবস্ত করে পরদিন আগস্টের ৫ তারিখ সকাল ঠিক ৭টায়, গাড়ির চাকা ঘুরিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজন।বোন্ডারকে পেছনে ফেলে গাড়ি ছুটে চলল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।