advertisement
advertisement

মেসির নিত্যসঙ্গী থেকে হলান্ডের নতুন প্রেম: এ কোন জাদুকরী পানীয়ের নেশা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
মেসির নিত্যসঙ্গী থেকে হলান্ডের নতুন প্রেম: এ কোন জাদুকরী পানীয়ের নেশা

মেসি থেকে সুয়ারেজ, রোনালদো থেকে গ্রিজমান, এবার হলান্ড। সবাইকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে দক্ষিণ আমেরিকার প্রাচীন পানীয় মাতে।

advertisement

বাবার হাত থেকে প্রথমবার পানীয়টা নিয়ে মুখে দিয়েছিলেন সেবাস্তিয়ান ভিয়েরা। তারপর? তেতো স্বাদে মুখ বিকৃত হওয়ার জোগাড়! ভালো লাগেনি একটুও। বহু বছর পর নিজের সন্তানদের হাতে সেই একই পানীয় তুলে দিয়েছিলেন ভিয়েরা। ইতিহাসের পুনরাবৃত্তি হলো। ছেলেমেয়েদের মুখেও সেই একই বিরক্তি। এত গরম! এত তেতো! মানুষ এসব খায় কীভাবে?অথচ সেই পানীয়টাই একসময় হয়ে উঠল ভালোবাসার।

প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক অদ্ভুত পারিবারিক উত্তরাধিকার।পানীয়টার নাম মাতে।মেসির সবচেয়ে পছন্দের খাবার কী, কেমন তাঁর ডায়েট চার্টউরুগুয়ের সাবেক গোলকিপার ভিয়েরা ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে জাতীয় দলের হয়ে ১৫টি ম্যাচ খেলেছেন। ফুটবলের কত স্মৃতিই না তাঁর! কিন্তু মাতে নিয়ে স্মৃতিটা অন্য রকম। ভিয়েরার কথায়, ‘বাবা প্রথম আমাকে মাতে খেতে দিয়েছিলেন। একেবারেই ভালো লাগেনি। আসলে প্রথমবার খেয়ে কারও ভালো লাগাটা বিরল।

আমার সন্তানদেরও একই অভিজ্ঞতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর