সেভেনটিনের সদস্যেরা
দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড সেভেনটিন গত এক বছরে কনসার্টের টিকিট বিক্রি থেকে আয় করেছে ৯ কোটি ৭৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ১৮৮ কোটি ২৮ লাখ টাকা)।যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টারের হিসাবে, এ সময়ে এশিয়ায় সফরকারী শিল্পীদের মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ১৩ সদস্যের এই দল।সোমবার সেভেনটিনের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট জানায়, ২০২৫ সালের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে ব্যান্ডটির কনসার্টের ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে।
পোলস্টারের ‘এশিয়া ফোকাস টপ ট্যুরিং আর্টিস্টস’ তালিকায় শীর্ষ স্থান পেয়েছে দলটি।তিন বছর পর সেভেনটিনের পূর্ণাঙ্গ অ্যালবামতালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মেয়েদের দল টোয়াইস ও বিগহিট মিউজিকের ছেলেদের দল টুমরো এক্স টুগেদার।গত বছর এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সেভেনটিন।
সেবার দলটির ওপরে ছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে।সেভেনটিনের ‘নিউ’ ওয়ার্ল্ড ট্যুর শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচনে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।