advertisement
advertisement

ইসলামি ধারার ব্যাংক হতে চায় এনসিসি ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ইসলামি ধারার ব্যাংক হতে চায় এনসিসি ব্যাংক

advertisement

প্রচলিত ধারা থেকে শরিয়াহভিত্তিক ব্যাংকে রূপান্তরের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি খাতের এনসিসি ব্যাংক। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে চারটি শাখা পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর করেছে।চলতি বছরে আরও কয়েকটি শাখা এমন পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর ও ইউন্ডো চালুর পরিকল্পনা করেছে ব্যাংকটি। পূর্ণাঙ্গ ইসলামি ধারার ব্যাংক হতে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ জনবল নিয়োগ শুরু করেছে।

সব মিলিয়ে আগামী বছরে ব্যাংকটি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকে রূপান্তর হতে চায়। এ জন্য প্রচলিত ব্যাংক থেকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকে রূপান্তরের রূপরেখা ও প্রয়োজনীয় নথিপত্র বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে ব্যাংকটি।এর আগে স্ট্যান্ডার্ড ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক প্রচলিত থেকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকে রূপান্তর হয়। স্ট্যান্ডার্ড ব্যাংক নাম পরিবর্তন করে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক হয়।

এনআরবি গ্লোবাল ব্যাংক নাম বদলে হয় গ্লোবাল ইসলামী ব্যাংক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর