advertisement
advertisement

বন্ধু নাহিদ রানার পথ ধরে জাতীয় দলের স্বপ্নে বিভোর ডাবল সেঞ্চুরিয়ান নাঈম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বন্ধু নাহিদ রানার পথ ধরে জাতীয় দলের স্বপ্নে বিভোর ডাবল সেঞ্চুরিয়ান নাঈম

ডাবল সেঞ্চুরির পর নাঈম আহমেদ

advertisement

নাঈম আহমেদ প্রথম শ্রেণির ক্রিকেটে পা রেখেছেন গত মৌসুমেই। অভিষেক মৌসুমে তিনি খেলেছিলেন তিন ম্যাচ। এবারও প্রথম দুই ম্যাচে রাজশাহীর একাদশে ছিলেন। কিন্তু আলোচনা হওয়া তো দূর, বলার মতো কিছু করতে পারেননি। ৫ ম্যাচের ১০ ইনিংসে তাঁর দুটি ফিফটি ছিল, কিন্তু সেঞ্চুরির দেখা না পেলে তো আর নজরেও আসা যায় না।নিজের প্রথম সেঞ্চুরির জন্য নাঈমের অপেক্ষা শেষ হয়ে গিয়েছিল গত পরশুই, তখনই তিনি হন শিরোনাম।

গতকাল সেই সেঞ্চুরিকেই রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতেও। এই অনুভূতি কেমন? নাঈমের এক শব্দের ইংরেজি উত্তরেও মুঠোফোনের এপার থেকেও উচ্ছ্বাসটা টের পাওয়া গেল স্পষ্ট, ‘অ্যামেজিং।’গতকাল রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে তিনি যখন ব্যাট করতে নামেন, তখন তাঁর রান ১৭৬। উইকেটের চারদিকে শট খেলেছেন, প্রতিপক্ষ বরিশালের বোলাররা অসহায়ই হয়ে পড়েছিলেন যেন। তবু ডাবল সেঞ্চুরির জন্য দুরুদুরু বুকে অপেক্ষাই করার কথা যে কারও।

২১ বছর বয়সী নাঈম এখানে ছিলেন ব্যতিক্রম, তাঁর দৃঢ় বিশ্বাস ছিল, ডাবল সেঞ্চুরিটা তিনি করেই ফেলবেন।ডাবল সেঞ্চুরির পর নাঈম আহমেদকথাগুলো তাঁর মুখেই শুনুন, ‘আমার কাছে মনে হচ্ছিল যে আমি করে ফেলব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর