শাড়িতে তাঁর সাজ মানেই আলাদা আকর্ষণ। এবার শারদীয় আমেজে লাল শাড়িতে ধরা দিয়েছেন অভিনেত্রী
স্বস্তিকা মুখার্জি বললেই চোখে ভেসে ওঠে খাঁটি বাঙালিয়ানার ছবি। পানপাতার মতো মুখশ্রী, কাজল টানা ডাগর চোখ আর আভিজাত্যে ভরা উপস্থিতি। দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেত্রীর সৌন্দর্য সব বয়সীকেই সমানভাবে টানে। শাড়িতে তাঁর সাজ মানেই আলাদা আকর্ষণ। এবার শারদীয় আমেজে লাল শাড়িতে ধরা দিলেন তিনি। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পুজোর সাজুগুজু’।
চলুন ছবির গল্পে দেখে আসি কেমন সেজেছেন এই টালি সুন্দরী ।শাড়িতে তাঁর সাজ মানেই আলাদা আকর্ষণ। এবার শারদীয় আমেজে লাল শাড়িতে ধরা দিয়েছেন অভিনেত্রীপরেছেন খুব সুন্দর একটা লাল বেনারসি । বাঙালির উৎসবে লালের চেয়ে মানানসই রং আর হয় না।আটপৌরে বাঙালি ঢঙে পরা এই শাড়িজুড়ে রয়েছে জরি সুতার নিখুঁত বুনন। সঙ্গে আছে জারদৌসি কাজ ও হাতে বোনা জরির পাড়।ফুলের কারুকাজে ভরা শাড়ির সঙ্গে স্বস্তিকা বেছে নিয়েছেন ম্যাচিং ব্লাউজ।
তাঁর লুকে ফুটে উঠেছে এক রাজকীয় আবহ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।