advertisement
advertisement

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাবা-মা ও মেয়ে দগ্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাবা-মা ও মেয়ে দগ্ধ

অগ্নিকাণ্ড

advertisement

গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।দগ্ধ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।দগ্ধ ব্যক্তিরা হলেন মো. লালচান (৬০), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০) ও মেয়ে তানিসা আক্তার (১৬)।

দগ্ধদের মধ্যে লালচান ও নাসিমাকে জরুরি বিভাগে এবং তানিসাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার সাংবাদিকদের জানান, লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।আজ সকালে নাসিমা রান্না করতে গেলে গ্যাসলাইনের লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায় বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

তিনি বলেন, এক দম্পতি ও তাঁদের মেয়ে দগ্ধ হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর