আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লক্ষ্যে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিতে হলে টাইগারদের শুধু জিতলেই চলবে না, মেলাতে হবে বড় ব্যবধানে জয়ের জটিল সমীকরণ।
প্রথমে ব্যাট করলে বাংলাদেশকে ম্যাচটি জিততে হবে কমপক্ষে ৪১ রানের ব্যবধানে। আর পরে ব্যাটিং করলে হিসাবটি হবে আরও কঠিন। সেক্ষেত্রে আফগানিস্তান যদি ৩০০ রান সংগ্রহ করে, তবে বাংলাদেশকে সেই লক্ষ্য পেরিয়ে যেতে হবে ৪২.২ ওভারের মধ্যে। প্রতিপক্ষের রানের পরিমাণের ওপর নির্ভর করে ওভারের এই শর্তেও পরিবর্তন আসবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।