advertisement
advertisement

গাড়িচাপায় হত্যাচেষ্টার শিকার অস্ট্রেলিয়ার নারী এমপি দুই পা-ই হারালেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
গাড়িচাপায় হত্যাচেষ্টার শিকার অস্ট্রেলিয়ার নারী এমপি দুই পা-ই হারালেন

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্স

advertisement

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার শিকার ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্সের দুই পা-ই শেষ পর্যন্ত কেটে ফেলতে হয়েছে।

মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে দীর্ঘ অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর স্বামী ফিল হেইন্স।গত সোমবার বিকেলে ওয়াঙ্গারাতায় নিজ কার্যালয়ের সামনে ইন্ডাই নির্বাচনী এলাকার এই জনপ্রিয় নারী রাজনীতিককে ল্যান্ড ক্রুজার ফোর-হুইল গাড়ি দিয়ে কয়েক দফায় ধাক্কা দিয়ে গাড়িচাপা দেওয়া হয়। ঘটনাস্থলে তাঁর একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে চিকিৎসকেরা তাঁর অন্য পা-টি বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালালেও তা রক্ষা করা সম্ভব হয়নি।এমপি হেলেনের স্বামী ফিল হেইন্স শান্ত ও স্পষ্ট কণ্ঠে বলেন, তাঁর স্ত্রী একটি ‘ভয়াবহ দুর্ঘটনা’ থেকে বেঁচে ফিরেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর